Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট সরিষাবাড়ীতে শামীম তালুকদার গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন সাংবাদিক

  • Reporter Name
  • সময়: ১০:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৩৮ Time View

 

নিজস্ব প্রতিনিধি-নয়ন রায়,


সম্প্রতি যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার রাফসান জনির বিরুদ্ধে গতমাসে তারই শালিকাকে ধর্ষণ ও ব্লাকমেইলের অভিযোগের মামলার যে খবর গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলো। সে সময় নিজের অপরাধ ঢেকে রাখতে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য পরিবেশনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ডাক্তারের মুখোশের আড়ালে থাকা ভয়াল চরিত্রের এ অপরাধী।

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ঐ সংবাদ সম্মেলনকে গণমাধ্যমের চরম অপমান হয়েছে বলে দাবী করে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের যশোর জেলা প্রতিনিধি এস এম সাকিরুল কবীর রিটন বাদী হয়ে বুধবার ১ মার্চ যশোর আদালতে ১টি মামলা দায়ের করেছেন । যে মামলায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাফসান জনিকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. রাফসান জনি সাংবাদিক রিটনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন, যা মামলার বাদীর দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামির শ্যালিকা সামিয়া আফরোজকে ঘিরে সৃষ্ট একটি ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। এতে সাংবাদিক রিটনের দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদী আরও দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৫০ লাখ টাকার মানহানি হয়েছে।

সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। নিজের পারিবারিক বিষয় ঢাকতে আমাকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

উল্লেখ্য,আদালতে মামলাটি আমলে নিয়ে সমন জারিকৃত আসামি ডাঃ রাফসান জনি সেদিনের সংবাদ সম্মেলনে এ মামলার বাদী সহ সাংবাদিক সুমন চক্রবর্তী ও জাকির হোসেনের নামে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ পাঠ করেছিলো।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

ডাক্তার রাফসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন সাংবাদিক

সময়: ১০:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি-নয়ন রায়,


সম্প্রতি যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার রাফসান জনির বিরুদ্ধে গতমাসে তারই শালিকাকে ধর্ষণ ও ব্লাকমেইলের অভিযোগের মামলার যে খবর গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলো। সে সময় নিজের অপরাধ ঢেকে রাখতে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য পরিবেশনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ডাক্তারের মুখোশের আড়ালে থাকা ভয়াল চরিত্রের এ অপরাধী।

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ঐ সংবাদ সম্মেলনকে গণমাধ্যমের চরম অপমান হয়েছে বলে দাবী করে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের যশোর জেলা প্রতিনিধি এস এম সাকিরুল কবীর রিটন বাদী হয়ে বুধবার ১ মার্চ যশোর আদালতে ১টি মামলা দায়ের করেছেন । যে মামলায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাফসান জনিকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. রাফসান জনি সাংবাদিক রিটনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন, যা মামলার বাদীর দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামির শ্যালিকা সামিয়া আফরোজকে ঘিরে সৃষ্ট একটি ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। এতে সাংবাদিক রিটনের দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদী আরও দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৫০ লাখ টাকার মানহানি হয়েছে।

সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। নিজের পারিবারিক বিষয় ঢাকতে আমাকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

উল্লেখ্য,আদালতে মামলাটি আমলে নিয়ে সমন জারিকৃত আসামি ডাঃ রাফসান জনি সেদিনের সংবাদ সম্মেলনে এ মামলার বাদী সহ সাংবাদিক সুমন চক্রবর্তী ও জাকির হোসেনের নামে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ পাঠ করেছিলো।

আরও পড়ুনঃ  স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,