Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কন্যাশিশু দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় শহরের মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার সুযোগ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব। কন্যাশিশুদের স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই আজ কন্যাশিশুরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে। তবে বাল্যবিবাহ, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য ও নিরাপত্তাহীনতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা দূর করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতার বিকাশ প্রয়োজন।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, “প্রতিটি পরিবার যদি কন্যাশিশুকে ভালোবাসা, সুযোগ ও নিরাপত্তা দেয়, তাহলে তারা শুধু নিজেদের নয়, পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

কন্যাশিশু দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

সময়: ১১:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় শহরের মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার সুযোগ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব। কন্যাশিশুদের স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই আজ কন্যাশিশুরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে। তবে বাল্যবিবাহ, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য ও নিরাপত্তাহীনতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা দূর করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতার বিকাশ প্রয়োজন।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, “প্রতিটি পরিবার যদি কন্যাশিশুকে ভালোবাসা, সুযোগ ও নিরাপত্তা দেয়, তাহলে তারা শুধু নিজেদের নয়, পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা