Dhaka ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা রবিবার, ২৩ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্র জেএসডির মতবিনিময় সভা ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলকাতায় অগ্নিদুর্ঘটনায় নিহত দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই, দেড় মাস পর রোগীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

  • Reporter Name
  • সময়: ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে দুই দেশের মধ্যে শেষ মুহূর্তের সমঝোতার পর শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে দুই দেশ বাণিজ্য ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে।

কার্নি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।

নতুন শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ক্ষতির মুখে পড়ত। এসব পণ্যের মধ্যে ইলেকট্রনিকস, শিল্পযন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইন রয়েছে।

ট্রাম্প ও কার্নির আলোচনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিস্টোন এক্সএল তেল পাইপলাইন পুনরায় চালুর বিষয়টিও উঠে এসেছে। তবে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

শুল্ক স্থগিতের সিদ্ধান্তে কানাডার রফতানিকারকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। কানাডার মোট রফতানির প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মোট রফতানির প্রায় ৩০ শতাংশের গন্তব্য কানাডা।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

সময়: ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে দুই দেশের মধ্যে শেষ মুহূর্তের সমঝোতার পর শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে দুই দেশ বাণিজ্য ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে।

কার্নি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।

নতুন শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ক্ষতির মুখে পড়ত। এসব পণ্যের মধ্যে ইলেকট্রনিকস, শিল্পযন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইন রয়েছে।

ট্রাম্প ও কার্নির আলোচনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিস্টোন এক্সএল তেল পাইপলাইন পুনরায় চালুর বিষয়টিও উঠে এসেছে। তবে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

শুল্ক স্থগিতের সিদ্ধান্তে কানাডার রফতানিকারকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। কানাডার মোট রফতানির প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মোট রফতানির প্রায় ৩০ শতাংশের গন্তব্য কানাডা।

আরও পড়ুনঃ  কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে