Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ৫৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

২৯ টি রেজিস্টার শিশুর পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ, কালামপুরের ডিকন জয়দেব বর্মন এবং সঞ্চালনা করেন “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আর্চডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভারেন্ড ফাদার পিটার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হোপ ফর চিলড্রেন” বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ জন উপকারভোগী রেজিস্টার শিশুর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট গত দুই বছরেরও বেশি সময় ধরে কালামপুর এলাকায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চারিত্রিক গঠনসহ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এই সময়ে আমরা শিশুদের জন্য শিক্ষা সামগ্রী, কমিউনিটিদের জন্য শাকসবজির বীজ ও চারা, ছাগল বিতরণ এবং সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করেছি। আজ ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করছি—যেন তারা এই ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের সন্তানদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পারেন। ছাগল বিক্রির জন্য নয়, বরং ভবিষ্যতে যেন এই উদ্যোগ আপনাদের জীবনমান উন্নয়নের একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।”

বিশেষ অতিথি সজীব ত্রিপুরা বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট আপনাদের শিশুদের জন্য বিনামূল্যে টিউশন সুবিধা দিচ্ছে, আজ ছাগল বিতরণ করা হলো, কেউ কেউ আবার শাকসবজির বীজ ও চারা পাচ্ছেন। এসব উদ্যোগের মাধ্যমে আমরা চাই আপনাদের পরিবার ও কমিউনিটির সার্বিক উন্নয়ন ঘটুক এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বনির্ভর হোন।”

আরও পড়ুনঃ  ডিএমপিতে বড় রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রজেক্টের সমাজকর্মী সুজান বর্মন। পরে সভাপতিত্বকারী ডিকন জয়দেব বর্মন ছাগল বিতরণের প্রথম অধিবেশন শেষ ঘোষণা করেন।প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপকারভোগীদের মাঝে ছাগল তুলে দেন।

ছাগল পেয়ে খুশি হয়ে উপকারভোগী শাহ আলম হোসেন বলেন,“আমরা আজ খুব আনন্দিত, “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্ট আমাদের পরিবারকে দুটি করে ছাগল দিয়েছে এবং শিশুদের পড়াশোনার জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রীও প্রদান করে থাকে। এ জন্য আমরা প্রজেক্টের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ

সময়: ১২:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ৫৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

২৯ টি রেজিস্টার শিশুর পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ, কালামপুরের ডিকন জয়দেব বর্মন এবং সঞ্চালনা করেন “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আর্চডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভারেন্ড ফাদার পিটার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হোপ ফর চিলড্রেন” বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ জন উপকারভোগী রেজিস্টার শিশুর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট গত দুই বছরেরও বেশি সময় ধরে কালামপুর এলাকায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চারিত্রিক গঠনসহ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এই সময়ে আমরা শিশুদের জন্য শিক্ষা সামগ্রী, কমিউনিটিদের জন্য শাকসবজির বীজ ও চারা, ছাগল বিতরণ এবং সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করেছি। আজ ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করছি—যেন তারা এই ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের সন্তানদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পারেন। ছাগল বিক্রির জন্য নয়, বরং ভবিষ্যতে যেন এই উদ্যোগ আপনাদের জীবনমান উন্নয়নের একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।”

বিশেষ অতিথি সজীব ত্রিপুরা বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট আপনাদের শিশুদের জন্য বিনামূল্যে টিউশন সুবিধা দিচ্ছে, আজ ছাগল বিতরণ করা হলো, কেউ কেউ আবার শাকসবজির বীজ ও চারা পাচ্ছেন। এসব উদ্যোগের মাধ্যমে আমরা চাই আপনাদের পরিবার ও কমিউনিটির সার্বিক উন্নয়ন ঘটুক এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বনির্ভর হোন।”

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে ফের অনিশ্চিত কাতারের এলএনজি, অক্টোবরেও সরবরাহ বন্ধের শঙ্কা