Dhaka ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সোশ্যাল মিডিয়ার তথ্য-সুনামি: গুজব ও প্রপাগান্ডার যুগে আমাদের করণীয় হজের গুরুত্ব ও ফজিলত! পঞ্চগড়ের সীমান্ত ভারতীয় শাড়ি ও ২ গরু জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে ফুলতলার বহুল আলোচিত চাঞ্চল্যকর সাব্বির আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত সীতাকুণ্ডে মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ নরসিংদীর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুদ উদ্ধার চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, যাত্রীদূর্ভেগ

  • Reporter Name
  • সময়: ০৮:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে, ফলে যাত্রীদূর্ভোগ লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এ সমস্ত রুটে চলাচলকারী যাত্রীরা।
তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দু’টি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনি বাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তাঁরা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

সোশ্যাল মিডিয়ার তথ্য-সুনামি: গুজব ও প্রপাগান্ডার যুগে আমাদের করণীয়

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ, যাত্রীদূর্ভেগ

সময়: ০৮:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে, ফলে যাত্রীদূর্ভোগ লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এ সমস্ত রুটে চলাচলকারী যাত্রীরা।
তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দু’টি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনি বাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তাঁরা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

আরও পড়ুনঃ  রাস্তা সংস্কার না করায় কাজে আসছে না দেড় কোটি টাকার ব্রিজ, জনদুর্ভোগ চরমে