Dhaka ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

বাঘায় পাখি বিক্রির দায়ে দোকানে অভিযান, পালিয়ে গেলেন অভিযুক্ত

রাজশাহীর বাঘা উপজেলা সদরের একটি দোকানে খাঁচায় বন্দী ২০০টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯টি খাঁচা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজাদ আলী নামের এক ব্যবসায়ী বিভিন্ন শিকারির কাছ থেকে এসব পাখি কিনে দোকানে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ৭ / ৮ আগস্ট  তার দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আজাদ আলী দোকান ফেলে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলা করা সম্ভব হয়নি।

তবে উদ্ধারকৃত পাখিগুলো জব্দ করে জনসমক্ষে অবমুক্ত করা হয়।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে পাখি বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

অভিযান চলাকালে আরও দুই দোকানিকে অন্যান্য অপরাধে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত

সময়: ১১:২২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫