Dhaka ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে।

পরে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ৩৬ লিটার মদ ছিল। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
র‍্যাব জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নৌপথে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও ৫টি স্মার্টফোনের চালান উদ্ধার করে।
আটক পণ্যের চালান ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

সময়: ০৮:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে।

পরে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ৩৬ লিটার মদ ছিল। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
র‍্যাব জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নৌপথে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও ৫টি স্মার্টফোনের চালান উদ্ধার করে।
আটক পণ্যের চালান ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে দুই যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  তারাকান্দায় নববর্ষ অনুষ্ঠানে এমপির ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন