
মো. ফারুক হোসেন, প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০.০০ টায় জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদ, সকাল ১১.০০ টায় জাজিরা ইউনিয়ন পরিষদ এবং কুন্ডের চর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল মান্নান মল্লিকের কান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুইজ এম্বাসি, গ্লোবাল এফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে নাগরিকতা প্রোগ্রামের অধীনে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) বাস্তবায়িত – গাইডেন্স প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে থাকে কনসোর্টিয়াম পার্টনার ডর্প ও ভার্ক ।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, উক্ত র্যালি পালের চর ইউনিয়ন পরিষদ, জাজিরা ইউনিয়ন পরিষদ এবং কুন্ডের চর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল মান্নান মল্লিকের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, জাজিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিপন সাধু, কুন্ডের চর ইউনিয়্ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ লুতফর রহমান এবং ২ নং ওয়ার্ডের আব্দুল মান্নান মল্লিকের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম মিয়া। জাজিরা উপজেলার মাদক বিরোধী আন্দোলন সোসাইটির (সিএসও)-র সভাপতি আতাউর রহমান রিপন মুন্সী, তরুণ সংঘ ক্লাব (সিএসও)-র প্রতিনিধি জলিল মাদবর, আলোকিত জাজিরা (সিএসও)-র সভাপতি জাহানারা বেগম, নুসার জেন্ডার ও নেটওয়ার্কিং অফিসার মো. আল-আমিন জয়, উপজেলা কো-অরডিনেটর রাবেয়া খাতুন, ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুম বিল্লাহ সাইফুল্লাহ নোমান,হাফিজুর রহমান, শাহরিয়ার জান্নাতুল হাসান, নাদিয়া সুলতানা, সুরমা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সমাজে নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
Reporter Name 




























