Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭ আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিমকে হত্যা, ৪ আসামির স্বীকারোক্তি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ল, ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি আরও একজন জাতীয় বীরের প্রস্থান গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • সময়: ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন তারেক রহমান। এবার তিনি ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন তিনি এ পদে নির্বাচিত হন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের সময়ে কয়েকটি দেশের সরকারপ্রধান এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আয়োজিত কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন তারেক রহমান। এবার তিনি ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন তিনি এ পদে নির্বাচিত হন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের সময়ে কয়েকটি দেশের সরকারপ্রধান এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আয়োজিত কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭