Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাদুঘর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তাকারী অতীতের প্রামাণ্য দলিল

  • Reporter Name
  • সময়: ০১:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪২৬ Time View

জাদুঘর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তাকারী অতীতের প্রামাণ্য দলিল : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া:

‘দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্য বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ গুরুত্বে উদযাপিত হয়েছে বিশ্ব জাদুঘর দিবস।জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের উদ্যোগে বিশ্ব জাদুঘর দিবসটি উদযাপনোপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

রোববার (১৮ মে) বিকেল তিনটায় জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মো. এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, উইজডম স্কুল অ্যাণ্ড কলেজের উপাধ্যক্ষ আবু শামীম মো. মামদুদ মোল্লা প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, জাদুঘর হচ্ছে অতীতের প্রামাণ্য দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তা করে। আমরা ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ- তাই শুদ্ধ ইতিহাস চর্চার জন্য জাদুঘরকে সমৃদ্ধ করা সময়ের দাবী। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ইতিহাস-ঐতিহ্যের পাদপীঠ, দেশের সংস্কৃতির রাজধানী। এতদ কারণেই ব্রাহ্মণবাড়িয়ার গৌরবময় অতীতকে সংরক্ষণ করতে জাদুঘরের প্রয়োজনীয়তা অপরিসীম।

ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে জাদুঘরকে আরও আধুনিক-তথ্যসমৃদ্ধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। আজকের এই আলোচনা সভাটি জাদুঘরের গুরুত্ব, ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে নতুন আশার সঞ্চার করেছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা বলেন, জেলা পর্যায়ে জাদুঘরের গুরুত্ব এখন সময়োপযোগী। ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ মিউজিয়ামকে একটি স্থায়ী অবকাঠামোর আওতায় আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বরাদ্দ ও প্রয়োজনীয় সহায়তা জরুরি। বিগত ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি আর্কাইভ হিসেবে যাত্রারম্ভকারী এই প্রতিষ্ঠানটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও টিকে আছে। তবে এর কাঙ্ক্ষিত উন্নয়ন আজও অধরা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিটিজেএ) সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  ঢাকাসহ ১১ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি ফিরতে পারে গরমে
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

জাদুঘর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তাকারী অতীতের প্রামাণ্য দলিল

সময়: ০১:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

জাদুঘর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তাকারী অতীতের প্রামাণ্য দলিল : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া:

‘দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্য বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ গুরুত্বে উদযাপিত হয়েছে বিশ্ব জাদুঘর দিবস।জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের উদ্যোগে বিশ্ব জাদুঘর দিবসটি উদযাপনোপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

রোববার (১৮ মে) বিকেল তিনটায় জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মো. এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, উইজডম স্কুল অ্যাণ্ড কলেজের উপাধ্যক্ষ আবু শামীম মো. মামদুদ মোল্লা প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, জাদুঘর হচ্ছে অতীতের প্রামাণ্য দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তা করে। আমরা ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ- তাই শুদ্ধ ইতিহাস চর্চার জন্য জাদুঘরকে সমৃদ্ধ করা সময়ের দাবী। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ইতিহাস-ঐতিহ্যের পাদপীঠ, দেশের সংস্কৃতির রাজধানী। এতদ কারণেই ব্রাহ্মণবাড়িয়ার গৌরবময় অতীতকে সংরক্ষণ করতে জাদুঘরের প্রয়োজনীয়তা অপরিসীম।

ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে জাদুঘরকে আরও আধুনিক-তথ্যসমৃদ্ধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। আজকের এই আলোচনা সভাটি জাদুঘরের গুরুত্ব, ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে নতুন আশার সঞ্চার করেছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা বলেন, জেলা পর্যায়ে জাদুঘরের গুরুত্ব এখন সময়োপযোগী। ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ মিউজিয়ামকে একটি স্থায়ী অবকাঠামোর আওতায় আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বরাদ্দ ও প্রয়োজনীয় সহায়তা জরুরি। বিগত ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি আর্কাইভ হিসেবে যাত্রারম্ভকারী এই প্রতিষ্ঠানটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও টিকে আছে। তবে এর কাঙ্ক্ষিত উন্নয়ন আজও অধরা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিটিজেএ) সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার