Dhaka ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জীবন বাঁচাতে সাহায্য চান দুই সন্তানের পিতা শফিকুল

  • Reporter Name
  • সময়: ০৮:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২৬ Time View

মোঃ মাইদুল ইসলাম,

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৪১) দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তিনি Crohn’s disease (অন্ত্রের দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ) এবং Intestinal Tuberculosis (অন্ত্রের যক্ষ্মা)-এ আক্রান্ত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। জীবন রক্ষায় তিনি এখন সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল (Sheikh Russel Gastroliver Institute & Hospital) এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অন্ত্রে দুই জায়গায় গুরুতর ঘা (আলসার) হওয়ায় অপারেশন প্রয়োজন হতে পারে। অপারেশন হলে রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ৭ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হতে পারে।

চিকিৎসা ব্যয়ের বিষয়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং অপারেশন-পরবর্তী ওষুধে আরও ১৫ থেকে ২০ হাজার টাকা লাগতে পারে। এছাড়া হাসপাতালে থাকা, খাওয়া ও সেবাযত্ন বাবদ প্রায় ১ লাখ টাকা ব্যয় হতে পারে। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৭৫ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। তার শরীরে তীব্র রক্তশূন্যতা দেখা দিয়েছে এবং প্রতি মাসে ৪ থেকে ৫ ব্যাগ রক্ত নিতে হচ্ছে। গত দুই মাসেই তার চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে নিজের বসতভিটা পর্যন্ত বিক্রি করে এখন তিনি প্রায় নিঃস্ব।

শফিকুল ইসলামের পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে (১৩) ও এক মেয়ে (৭)। তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি করেন। তবে স্বামীর অসুস্থতার সময়ও তিনি ছুটি পাননি, কারণ পূর্বে অনেক ছুটি নেওয়ায় কর্তৃপক্ষ নতুন করে ছুটি দিতে রাজি হয়নি। বর্তমানে তার ছোট ছেলে বাবার পাশে থেকে সেবাযত্ন করছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অবহেলার অভিযোগে উত্তেজনা

শফিকুল ইসলাম বলেন, “মানুষের কাছে হাত পাতা যে কত কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই বোঝে। জীবনে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি, আজ আমি নিজেই সবার কাছে সাহায্য চাইতে বাধ্য হয়েছি।”

বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি হলেও অর্থের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত চিকিৎসা নিশ্চিত না হলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।

এ অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সম্মিলিত মানবিক উদ্যোগই হতে পারে একমাত্র আশার আলো।

📞 বিকাশ/নগদ: 01719289870

Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

জীবন বাঁচাতে সাহায্য চান দুই সন্তানের পিতা শফিকুল

সময়: ০৮:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬