Dhaka ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

  • Reporter Name
  • সময়: ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জুলাই মাসে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস

এ ছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা ও ১২ হাজার ৪৮৬ কেজি সার জব্দ করা হয়েছে।

অভিযানে ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি মুঠোফোনের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০টি মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০টি ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমা উদ্ধার করা হয়।

জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টিপাথর

এ সময় চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

অস্ত্র উদ্ধারের তালিকায় রয়েছে ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ ও সাতটি অন্যান্য অস্ত্র

মাদক উদ্ধার

বিজিবির অভিযানে জুলাই মাসে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার ও ১ হাজার ৮০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি-সিগারেট এবং ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

সময়: ১২:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জুলাই মাসে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস

এ ছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা ও ১২ হাজার ৪৮৬ কেজি সার জব্দ করা হয়েছে।

অভিযানে ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি মুঠোফোনের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০টি মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০টি ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমা উদ্ধার করা হয়।

জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টিপাথর

এ সময় চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর