
ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি:
মোঃ ফজলুল কবির গামা
ঝিনাইদহ সদর থানাধীন আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর মোড়ে চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির পেছনের সারির বাম পাশের কর্নারে ফাঁকা সিটের পাশে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিপ্যাকে রাখা ৩১৫ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব জানায়, বাসের স্টাফ, যাত্রী ও সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক উদ্ধারসহ নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 

























