Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি

  • Reporter Name
  • সময়: ০২:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮০ Time View

দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি কমানো এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

সুদহার ৯ শতাংশে নামানোর দাবি

বিটিএমএর অন্যতম প্রধান দাবি হলো, শিল্পকারখানার ব্যাংক ঋণের কার্যকর সুদহার আবারও ৯ শতাংশে নামিয়ে আনা। সংগঠনটির মতে, উচ্চ সুদহার, জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে টেক্সটাইল খাত বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে।

এ ছাড়া খেলাপি ঋণ (এনপিএল) বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করারও দাবি জানানো হয়েছে।

৫১ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

বিটিএমএ জানিয়েছে, তাদের আওতায় বর্তমানে প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ রয়েছে।

সংগঠনটির দাবি, দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে আর্থিক সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালু রেখেও সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, ফলে খেলাপি ঋণ বাড়ছে এবং ব্যাংকিং খাতেও চাপ তৈরি হচ্ছে।

যেসব প্রস্তাব দিয়েছে বিটিএমএ

বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—

  • ব্যাংক ঋণের কার্যকর সুদহার পুনরায় ৯ শতাংশে নির্ধারণ।
  • বন্ধ মিল ও চলতি মূলধনের প্রাক-অনুমোদিত ঋণসুবিধার সময়সীমা বাড়ানো।
  • গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) সম্প্রসারণ এবং জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) প্ল্যান্টে বিশেষ অর্থায়ন।
  • ব্যবসা ও ঋণ পুনর্গঠনের আবেদন জমার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো।
  • ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় দেশীয় মিলের সুতা ও কাপড়ের বিল সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ নিশ্চিত করা।
  • ঋণ শ্রেণিকরণে ওভারডিউ কিস্তির সংখ্যা তিনটির পরিবর্তে আগের মতো ছয়টি নির্ধারণ।
  • ইডিএফের ঋণসীমা বাড়িয়ে গত ১২ মাসের প্রত্যাবাসিত রপ্তানি আয়ের ৬৫ শতাংশ নির্ধারণ।
  • ইডিএফ ঋণের সুদহার পুনরায় ২ শতাংশে নামানো।
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকে এলসি ও বিল নিষ্পত্তির জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ।
  • প্রচ্ছন্ন রপ্তানিমুখী (ডিমড এক্সপোর্ট) শিল্পের জন্য প্রি-শিপমেন্ট পুনঃঅর্থায়ন সুবিধা এবং বিশেষায়িত অঞ্চলের নগদ সহায়তা পুনর্বহাল।
আরও পড়ুনঃ  ঢাকাসহ ১১ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি ফিরতে পারে গরমে

বাস্তবায়নে অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতের ঝুঁকি কমবে, টেক্সটাইল শিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম গতি পাবে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি

সময়: ০২:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬