Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিএমপিতে বড় রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি

  • Reporter Name
  • সময়: ০৭:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়ন করা কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

পদায়ন অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

ডিএমপিতে বড় রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি

সময়: ০৭:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়ন করা কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

পদায়ন অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার