Dhaka ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭৩ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(শনিবার)‌ ৬ জুন ২০২৬ ১টা‌৩০মিনিটের সময়‌ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ‘পাচ পোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার ওই এলাকার সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। আজ গোপন সূত্রে খবর আসে যে, রফিকুল ইসলাম ফকির নামের এক ব্যক্তি আবারও সেখান থেকে অবৈধভাবে মাটি কাটছেন। সংবাদটি পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন,
“সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ডুমুরিয়া উপজেলায় যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরণের অবৈধ কাজ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হতে পারেননি পরীমণি, পিছিয়ে গেল অভিযোগ গঠন শুনানি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

সময়: ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(শনিবার)‌ ৬ জুন ২০২৬ ১টা‌৩০মিনিটের সময়‌ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ‘পাচ পোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার ওই এলাকার সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। আজ গোপন সূত্রে খবর আসে যে, রফিকুল ইসলাম ফকির নামের এক ব্যক্তি আবারও সেখান থেকে অবৈধভাবে মাটি কাটছেন। সংবাদটি পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন,
“সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ডুমুরিয়া উপজেলায় যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরণের অবৈধ কাজ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)