Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঢাকার বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে ব্যয় বাড়ছে ৬২৭ কোটি টাকা

  • Reporter Name
  • সময়: ০৭:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

ঢাকার ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করতে প্রকল্পের ব্যয় ৬২৭ কোটি ২৪ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)’ প্রকল্পটির মূল ব্যয় ছিল ২ হাজার ২৭২ কোটি ৪৮ লাখ টাকা। ২০২২ সালের এপ্রিলে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল।

সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ আগের তুলনায় ব্যয় বাড়ছে ৬২৭ কোটি ২৪ লাখ টাকা।

একনেক সভায় মোট চারটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সম্মিলিতভাবে ব্যয় বাড়ছে ৯৩১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।

এ ছাড়া সভায় ছয়টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা এবং ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা।

নতুন ছয়টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

ঢাকার বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে ব্যয় বাড়ছে ৬২৭ কোটি টাকা

সময়: ০৭:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ঢাকার ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করতে প্রকল্পের ব্যয় ৬২৭ কোটি ২৪ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)’ প্রকল্পটির মূল ব্যয় ছিল ২ হাজার ২৭২ কোটি ৪৮ লাখ টাকা। ২০২২ সালের এপ্রিলে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল।

সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ আগের তুলনায় ব্যয় বাড়ছে ৬২৭ কোটি ২৪ লাখ টাকা।

একনেক সভায় মোট চারটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সম্মিলিতভাবে ব্যয় বাড়ছে ৯৩১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।

এ ছাড়া সভায় ছয়টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা এবং ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা।

নতুন ছয়টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  দুই-তিন মাসে হাম পরিস্থিতির উন্নতির আশা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর