Dhaka ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ৪
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

  • Reporter Name
  • সময়: ০৯:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪ Time View

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিটু মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ-এর এসআই মোহাম্মদ আলী-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।

ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো মাদক উদ্ধার হয়নি। তবে ঘটনাস্থল থেকে জুয়ার কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত!
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭

সময়: ০৯:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিটু মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ-এর এসআই মোহাম্মদ আলী-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।

ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো মাদক উদ্ধার হয়নি। তবে ঘটনাস্থল থেকে জুয়ার কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ