Dhaka ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া

  • Reporter Name
  • সময়: ১২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯২ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ,  দিনাজপুর জেলা প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই প্রথম দিকে কিছুটা ঝামেলা হয়েছে; তবে শেষের দিকে দেশ ভালো করেছে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং দেশকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাদের কপাল খারাপ—যার জন্য শেষ পর্যন্ত হাসিনার মতো জোর করে থাকতে পারি না। জোর করে থাকতে পারলে বোঝা যেত, আমাদের কাজ ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির আয়োজনে ৬টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, আমরা যে সময়ে ক্ষমতায় এসেছিলাম, সে সময় তেলের সংকট ছিল। যাদের কাজ নাই, তারাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেয়। আর যারা চাকরি করে, তারা কখনোই ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে পারে না; কেননা তাদের অফিসে যেতে হয়। যে ভাইটি দোকান করে, সে দোকান বন্ধ রেখে তেল নিতে যাবে কীভাবে?

তিনি আরও বলেন, আর যারা বেকার, তারা এক পাম্প থেকে তেল নিয়ে বাসায় বের করে জমা রাখে, আরেক পাম্পে গিয়েও সেই তেল নিয়ে জমা রাখে। তাদের বাসায় যদি যাওয়া যায়, দেখা যাবে—প্রত্যেকের বাসায় তেল মজুত আছে।ি এরাই সন্ত্রাসী।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকারসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলা নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লাখো শ্রমিকের সুরক্ষায় ৬৭ খাতকে মজুরি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামার পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া

সময়: ১২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মো:মেহেদী হাসান ফুয়াদ,  দিনাজপুর জেলা প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই প্রথম দিকে কিছুটা ঝামেলা হয়েছে; তবে শেষের দিকে দেশ ভালো করেছে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং দেশকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাদের কপাল খারাপ—যার জন্য শেষ পর্যন্ত হাসিনার মতো জোর করে থাকতে পারি না। জোর করে থাকতে পারলে বোঝা যেত, আমাদের কাজ ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির আয়োজনে ৬টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, আমরা যে সময়ে ক্ষমতায় এসেছিলাম, সে সময় তেলের সংকট ছিল। যাদের কাজ নাই, তারাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেয়। আর যারা চাকরি করে, তারা কখনোই ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে পারে না; কেননা তাদের অফিসে যেতে হয়। যে ভাইটি দোকান করে, সে দোকান বন্ধ রেখে তেল নিতে যাবে কীভাবে?

তিনি আরও বলেন, আর যারা বেকার, তারা এক পাম্প থেকে তেল নিয়ে বাসায় বের করে জমা রাখে, আরেক পাম্পে গিয়েও সেই তেল নিয়ে জমা রাখে। তাদের বাসায় যদি যাওয়া যায়, দেখা যাবে—প্রত্যেকের বাসায় তেল মজুত আছে।ি এরাই সন্ত্রাসী।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মো. সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকারসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলা নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops... We can't process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে