Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ত্রিশালে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণ, পলাতক অভিযুক্ত”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ‘মেয়ে ভেবে’ এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার ২৭ অক্টোবর ২০২৫ থানায় মামলা করেছেন।

মামলার আসামি উপজেলার স্থানীয় এক কোম্পানির কর্মচারী আকমল হোসেন (৩৮)। তিনি ঘটনার পর থেকেই পলাতক বলে জানিয়েছে পুলিশ।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর ৫টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার পর পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে ধানক্ষেতে নিয়ে যায় আকমল। সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তার চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আকমল পালিয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুর। তাদের দুই সন্তান রয়েছে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাটি দেখতে মায়ের মতো হওয়ায় অভিযুক্ত আকমল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন গৃহবধূ মেয়ের ওড়না জড়িয়ে টয়লেটে গেলে আকমল তাকে মেয়ে ভেবে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীর ছোট ভাই।

তিনি আরও বলেন, “আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করত আকমল। ভোরে ভাগনির ওড়না দেখে ভুল করে আমার বোনকেই তুলে নিয়ে ধর্ষণ করে সে। এরপর ভয়ভীতি ও হুমকির কারণে আমরা সঙ্গে সঙ্গে থানায় যেতে পারিনি।”

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত আকমল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

এদিকে স্থানীয়রা ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। অপরাধীর শাস্তি দেখে যেন কেউ আর এমন জঘন্য কাজ করতে না পারে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

“ত্রিশালে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণ, পলাতক অভিযুক্ত”

সময়: ১১:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ‘মেয়ে ভেবে’ এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার ২৭ অক্টোবর ২০২৫ থানায় মামলা করেছেন।

মামলার আসামি উপজেলার স্থানীয় এক কোম্পানির কর্মচারী আকমল হোসেন (৩৮)। তিনি ঘটনার পর থেকেই পলাতক বলে জানিয়েছে পুলিশ।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর ৫টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার পর পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে ধানক্ষেতে নিয়ে যায় আকমল। সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তার চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আকমল পালিয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুর। তাদের দুই সন্তান রয়েছে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাটি দেখতে মায়ের মতো হওয়ায় অভিযুক্ত আকমল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন গৃহবধূ মেয়ের ওড়না জড়িয়ে টয়লেটে গেলে আকমল তাকে মেয়ে ভেবে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীর ছোট ভাই।

তিনি আরও বলেন, “আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করত আকমল। ভোরে ভাগনির ওড়না দেখে ভুল করে আমার বোনকেই তুলে নিয়ে ধর্ষণ করে সে। এরপর ভয়ভীতি ও হুমকির কারণে আমরা সঙ্গে সঙ্গে থানায় যেতে পারিনি।”

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত আকমল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

এদিকে স্থানীয়রা ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। অপরাধীর শাস্তি দেখে যেন কেউ আর এমন জঘন্য কাজ করতে না পারে।”

আরও পড়ুনঃ  ​হামে শিশুমৃত্যুর নৈতিক দায়: ইউনূস সরকারের বিচার দাবি শেখ হাসিনার