Dhaka ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা চন্দনাইশ সাতবাড়িয়ায় বাগ-এ-গণী ভান্ডার বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে গরু চুরের উপদ্রব বৃদ্ধি,চোরের অস্ত্রের আঘাত গৃহস্থ হাসপাতালে আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা সাভারে আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে একাধিক ব্যক্তির টাকা নেওয়ার অভিযোগ, কারখানা বিক্রির আশ্বাসে ঘুরছেন অনেকে রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ জামিন পেলেন দুই সম্পাদক পাইকগাছা গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন”

 

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ চট্টগ্রামের দক্ষিণ রাউজানে মহাসমারোহে পালিত হয়েছে মহানবমী পূজা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দক্ষিণ উপকমিটির সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন। দিনব্যাপী এই আয়োজন ভক্ত-অনুরাগী,সামাজিক,

সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়।

পূজা পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অং চিং মারমা, রাউজান পূজা পরিষদের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ, রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগঠক সুমন দাশ গুপ্ত।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ উপকমিটির সভাপতি জে কে শর্ম্মা জনি,সাধারণ সম্পাদক বিটু কান্তি দে,শ্রীমান শুভ দাশ,ভোমর দাশ, প্রিন্স চৌধুরী শুভ,শিমুল দেসহ পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

পাশাপাশি অংশ নেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ,সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা, মানুষ যে সংগঠন, সনাতনী বন্ধুমহল, বাগীশিক রাউজান সংসদ, শুভম্ মিউজিক্যাল গ্রুপসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি। দক্ষিণের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন কালে অতিথিরা বলেন- ‘ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রেখে, ঐক্যতার মাধ্যমে দেশে ভাবমূর্তি রক্ষায় অগ্রজ ভূমিকা পালন করতে হবে। কারণ ঐক্যতা ও সম্প্রীতির মাধ্যমে জগতে সকল অশুভ শক্তির পরাজয় ঘটে এটাই দুর্গা পূজার শাশ্বত শিক্ষা।’

মহানবমী পূজা উপলক্ষে রাউজান উত্তর দক্ষিণের বিভিন্ন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনাট্য পরিবেশনা, ঢাক-ঢোল আরতি, ধূনচি নাচ, থিম প্রদর্শনী ও অন্নপ্রসাদ বিতরণ। হাজার হাজার ভক্ত-দর্শনার্থীর সামগ্রিক অংশগ্রহণে এবারের দুর্গোৎসব মহামিলনমেলায় পরিণত হয়।

শুভ বিজয়ায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে রাউজানে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

“ দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন”

সময়: ০১:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

 

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ চট্টগ্রামের দক্ষিণ রাউজানে মহাসমারোহে পালিত হয়েছে মহানবমী পূজা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দক্ষিণ উপকমিটির সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন। দিনব্যাপী এই আয়োজন ভক্ত-অনুরাগী,সামাজিক,

সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়।

পূজা পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জনাব জিসান বিন মাজেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অং চিং মারমা, রাউজান পূজা পরিষদের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ, রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগঠক সুমন দাশ গুপ্ত।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ উপকমিটির সভাপতি জে কে শর্ম্মা জনি,সাধারণ সম্পাদক বিটু কান্তি দে,শ্রীমান শুভ দাশ,ভোমর দাশ, প্রিন্স চৌধুরী শুভ,শিমুল দেসহ পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

পাশাপাশি অংশ নেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ,সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা, মানুষ যে সংগঠন, সনাতনী বন্ধুমহল, বাগীশিক রাউজান সংসদ, শুভম্ মিউজিক্যাল গ্রুপসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি। দক্ষিণের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন কালে অতিথিরা বলেন- ‘ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রেখে, ঐক্যতার মাধ্যমে দেশে ভাবমূর্তি রক্ষায় অগ্রজ ভূমিকা পালন করতে হবে। কারণ ঐক্যতা ও সম্প্রীতির মাধ্যমে জগতে সকল অশুভ শক্তির পরাজয় ঘটে এটাই দুর্গা পূজার শাশ্বত শিক্ষা।’

মহানবমী পূজা উপলক্ষে রাউজান উত্তর দক্ষিণের বিভিন্ন পূজা মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনাট্য পরিবেশনা, ঢাক-ঢোল আরতি, ধূনচি নাচ, থিম প্রদর্শনী ও অন্নপ্রসাদ বিতরণ। হাজার হাজার ভক্ত-দর্শনার্থীর সামগ্রিক অংশগ্রহণে এবারের দুর্গোৎসব মহামিলনমেলায় পরিণত হয়।

শুভ বিজয়ায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে রাউজানে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে