Dhaka ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুর্গাপুরে তিওড়কুড়ি–নারায়নপুর–দেলুয়াবাড়ি সড়ক উন্নয়ন : যোগাযোগে নতুন দিগন্ত

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওড়কুড়ি থেকে নারায়নপুর হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দীর্ঘদিনের ভাঙা ও সরু আধাপাকা রাস্তায় চলাচল করা ছিল স্থানীয়দের জন্য নিত্য ভোগান্তি। বৃষ্টির দিনে হেঁটে যাওয়া পর্যন্ত হয়ে উঠতো দুর্বিষহ। গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষকে বাধ্য হয়ে ধরতে হতো আলপথ। অবশেষে সেই দুর্দিন কাটিয়ে এলাকায় বইছে স্বস্তির হাওয়া।

৪ হাজার ২৮০ মিটার দীর্ঘ সড়কটির নবনির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৯৬ টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এলাকাবাসীর জন্য। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ পেয়ে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মুখে এখন হাসি।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়িয়ে চলতি বছরের ৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করে। সড়কের প্রস্থ রাখা হয়েছে ৩ মিটার এবং কার্পেটিংয়ের পুরুত্ব ২৫ মিলিমিটার।

স্থানীয় ভ্যানচালক আব্দুল রহমান বলেন, “আমি নারায়নপুর থেকে প্রতিদিন এই রাস্তায় ভ্যান চালাই। ভাঙা রাস্তার কারণে অনেক কষ্ট করতে হতো। এখন সুদিন ফিরেছে, চলাচল অনেক সহজ হয়েছে।”
অটোরিকশাচালক সাইফুল জানান, “আগে রাস্তা খারাপ থাকায় যাতায়াতে সময় ও ব্যাটারির চার্জ খরচ বেড়ে যেত। এখন যাত্রীদেরও আরাম, আমাদেরও স্বস্তি।”

জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, “রাস্তার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ সদস্যের কমিটি গঠন করে কাজটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রস্থ, কার্পেটিংসহ সব কিছুই সঠিক পাওয়া গেছে। শুধু বিটুমিনের একটি পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি, ফলাফল ইতিবাচক হলে রাস্তা দীর্ঘস্থায়ী হবে।”

স্থানীয়রা মনে করছেন, এই নতুন সড়ক দুর্গাপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের কর্মজীবনে আসবে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য।

আরও পড়ুনঃ  জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস
Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

দুর্গাপুরে তিওড়কুড়ি–নারায়নপুর–দেলুয়াবাড়ি সড়ক উন্নয়ন : যোগাযোগে নতুন দিগন্ত

সময়: ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওড়কুড়ি থেকে নারায়নপুর হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দীর্ঘদিনের ভাঙা ও সরু আধাপাকা রাস্তায় চলাচল করা ছিল স্থানীয়দের জন্য নিত্য ভোগান্তি। বৃষ্টির দিনে হেঁটে যাওয়া পর্যন্ত হয়ে উঠতো দুর্বিষহ। গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষকে বাধ্য হয়ে ধরতে হতো আলপথ। অবশেষে সেই দুর্দিন কাটিয়ে এলাকায় বইছে স্বস্তির হাওয়া।

৪ হাজার ২৮০ মিটার দীর্ঘ সড়কটির নবনির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৯৬ টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এলাকাবাসীর জন্য। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ পেয়ে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মুখে এখন হাসি।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়িয়ে চলতি বছরের ৬ সেপ্টেম্বর কাজ সম্পন্ন হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করে। সড়কের প্রস্থ রাখা হয়েছে ৩ মিটার এবং কার্পেটিংয়ের পুরুত্ব ২৫ মিলিমিটার।

স্থানীয় ভ্যানচালক আব্দুল রহমান বলেন, “আমি নারায়নপুর থেকে প্রতিদিন এই রাস্তায় ভ্যান চালাই। ভাঙা রাস্তার কারণে অনেক কষ্ট করতে হতো। এখন সুদিন ফিরেছে, চলাচল অনেক সহজ হয়েছে।”
অটোরিকশাচালক সাইফুল জানান, “আগে রাস্তা খারাপ থাকায় যাতায়াতে সময় ও ব্যাটারির চার্জ খরচ বেড়ে যেত। এখন যাত্রীদেরও আরাম, আমাদেরও স্বস্তি।”

জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, “রাস্তার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ সদস্যের কমিটি গঠন করে কাজটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রস্থ, কার্পেটিংসহ সব কিছুই সঠিক পাওয়া গেছে। শুধু বিটুমিনের একটি পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি, ফলাফল ইতিবাচক হলে রাস্তা দীর্ঘস্থায়ী হবে।”

স্থানীয়রা মনে করছেন, এই নতুন সড়ক দুর্গাপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের কর্মজীবনে আসবে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য।

আরও পড়ুনঃ  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন