Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত “মোঃ সালাউদ্দিন আহমেদ একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা প্রকাশ” ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের ডাকে- নবান্ন অভিযান ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলামের বিদায়ী সংবর্ধনা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’

  • Reporter Name
  • Update Time : ০১:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২১৯ Time View

তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’

সাহিত্য  প্রতিবেদক :

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’। বইটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। প্রকাশ করেছে স্বরবিন্দু প্রকাশন এবং প্রচ্ছদ এঁকেছেন ফারহান শিব্বির। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩৬০ টাকা। পাঠকরা বইটি রকমারি ডটকমসহ স্বরবিন্দু প্রকাশনের ৪৪১ নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারবেন।

এর আগে লেখকের আরেকটি কিশোর থ্রিলার বই ‘লিথাল’ প্রকাশিত হয়েছিল, যা পাঠকমহলে ভালো সাড়া ফেলেছিল।

নতুন বই সম্পর্কে লেখক মাহফুজুল হক রিফাত বলেন, তিনি স্বভাবতই অন্তর্মুখী মানুষ এবং বেশিরভাগ সময় নিজের ভেতরেই ডুবে থাকেন। চুপচাপ থাকা, বেশি বন্ধুবান্ধব বা পারিবারিক আড্ডা এড়িয়ে চলাই যেন তার স্বভাব। নিজের ভেতরের আক্ষেপ বা রাগ সহজে প্রকাশ করতে না পারার কারণে তার লেখায় প্রায়ই সহিংসতার উপস্থিতি দেখা যায়।

তিনি জানান, ‘দ্য গ্যাম্বিট’ মূলত তার জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট। ব্যক্তিগত জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতাও তিনি গল্পের ভেতরে তুলে ধরার চেষ্টা করেছেন। গল্পে প্রেম, প্রতারণা, সাসপেন্স এবং টুইস্টের সমন্বয় রয়েছে। পাশাপাশি সিরিয়াল কিলার প্রসঙ্গ থাকায় খুনের ঘটনাগুলোর কিছু বিভৎস বর্ণনাও এসেছে। তবে এর মধ্য দিয়েই তিনি বর্তমান সমাজের একটি গুরুতর ও সংবেদনশীল অপরাধ সম্পর্কে সচেতনতা বা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

লেখক আরও জানান, গল্পটি তিনি মূলত সিনেমার কথা মাথায় রেখেই লিখেছেন। লেখার সময় থেকেই তার কল্পনায় ছিল—এই গল্প নিয়ে যদি একটি চলচ্চিত্র নির্মিত হয়, তবে সেটি কেমন হতে পারে। তার বিশ্বাস, একদিন না একদিন এই গল্পটি প্রাপ্য মূল্যায়ন পাবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই গল্প অবলম্বনে আন্তর্জাতিক মানের সিনেমা বা সিরিজ নির্মিত হতে পারে। কারণ প্রতিবেশী দেশের মালায়ালাম বা তেলেগু চলচ্চিত্র শিল্পে এ ধরনের গল্প নিয়ে অনেক কাজ হচ্ছে এবং দর্শকদের কাছেও সেগুলো ব্যাপক প্রশংসা পাচ্ছে।

নতুন লেখক হিসেবে বইটি নিয়ে পাঠকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়াকেই তিনি আপাতত নিজের বড় প্রাপ্তি হিসেবে মনে করেন। সামনে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার বিশ্বাস, ভবিষ্যতে তার পাঠকরা তার লেখা নিয়ে হতাশ হবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

মানবিকতায় উজ্জ্বল এমপি সাঈদ আল নোমান: ইমরানের হাতে হুইলচেয়ার

তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’

Update Time : ০১:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬