Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায় ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের চক কালিদাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,১১ এপ্রিল দুপুরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. সবুজ কাজীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সবুজ কাজীর পিতা মো. রেজাউল কাজী (৬০) ও মাতা মোছা. লাইলী বেগম (৫০)। এ ছাড়া সবুজ কাজীর স্ত্রী মোছা. কাজলী বেগম (২৪) এবং সবুজ কাজী নিজেও গুরুতর আহত হন। আহতরা সকলেই নওগাঁ সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসাধিন ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু মারধরই নয়, বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং নগদ প্রায় এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারটির দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং তারই জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার তদন্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল তাদের সঙ্গে আপস-মীমাংসার জন্য বারবার চাপ দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে এসআই রবিউল বাদীকে বিভিন্ন কাগজপত্র থানায় আনতে বলে থানার মুল গেটে ডেকে বিভ্রান্ত করেন এবং বলেন, এক্স-রে রিপোর্ট না থাকলে মামলা দুর্বল হয়ে যাবে। পাশাপাশি আপনারা গরিব, এসব মামলা চালাতে পারবেন না,এমন মন্তব্য করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, মামলা ‘নরমাল’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, তারা আদালতের ওপর আস্থা রাখে। আমরা গরিব হতে পারি, কিন্তু বিচার পাব নাএটা বিশ্বাস করি না। আদালত যেভাবে বিচার করবেন, আমরা তা মেনে নেব,বলেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,এ ব্যাপারে বাদি আমার বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্ব অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  পাবনায় তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী কায়দায় ফজলুর রহমানকে বেধরক মারপিট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ যেত নৌকায়

নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ

সময়: ০৯:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের চক কালিদাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,১১ এপ্রিল দুপুরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. সবুজ কাজীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সবুজ কাজীর পিতা মো. রেজাউল কাজী (৬০) ও মাতা মোছা. লাইলী বেগম (৫০)। এ ছাড়া সবুজ কাজীর স্ত্রী মোছা. কাজলী বেগম (২৪) এবং সবুজ কাজী নিজেও গুরুতর আহত হন। আহতরা সকলেই নওগাঁ সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসাধিন ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু মারধরই নয়, বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং নগদ প্রায় এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারটির দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং তারই জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার তদন্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল তাদের সঙ্গে আপস-মীমাংসার জন্য বারবার চাপ দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে এসআই রবিউল বাদীকে বিভিন্ন কাগজপত্র থানায় আনতে বলে থানার মুল গেটে ডেকে বিভ্রান্ত করেন এবং বলেন, এক্স-রে রিপোর্ট না থাকলে মামলা দুর্বল হয়ে যাবে। পাশাপাশি আপনারা গরিব, এসব মামলা চালাতে পারবেন না,এমন মন্তব্য করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, মামলা ‘নরমাল’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, তারা আদালতের ওপর আস্থা রাখে। আমরা গরিব হতে পারি, কিন্তু বিচার পাব নাএটা বিশ্বাস করি না। আদালত যেভাবে বিচার করবেন, আমরা তা মেনে নেব,বলেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,এ ব্যাপারে বাদি আমার বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্ব অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট