Dhaka ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি!! বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কাঁচা সড়ক থাকবে না: এমপি জসিম উদ্দিন ২০২৬শে নির্বাচনকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর জনসভায়- জনজোয়ার -জেলা থেকে শহর নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত দক্ষিণ রাউজানে মা মগধেশ্বরী পূজা উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু উত্তর গুজরায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের বার্ষিক পূজা ও লীলা কীর্তন অনুষ্ঠিত রা’বি’তে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর ভাগদী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

  • Reporter Name
  • সময়: ০৯:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২০ Time View

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঘোড়াশালে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পার্শ্ববর্তী পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত ৪টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, “ভোরের দিকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। পরে তারা দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। এরপর চলমান লাইনের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম কেটে নিয়ে দ্রুত পালিয়ে যান। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম কয়েক লাখ টাকা। এর ফলে চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপরই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।”

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  সিটি কলেজে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়া শিবির নেতা বহিরাগত
Tag :
জনপ্রিয় নিউজ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

নরসিংদীর ভাগদী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

সময়: ০৯:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঘোড়াশালে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পার্শ্ববর্তী পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত ৪টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, “ভোরের দিকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। পরে তারা দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। এরপর চলমান লাইনের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম কেটে নিয়ে দ্রুত পালিয়ে যান। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম কয়েক লাখ টাকা। এর ফলে চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপরই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।”

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে র ণ ক্ষে ত্র ঈ শ্ব র দী ক লে জ অতিরিক্ত পুলিশ মোতায়েন