Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাজিরপুরের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও মেডিকেল ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকরা গতকাল (১৩ অক্টোবর) সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

জানা গেছে, উপজেলার ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৭টি কলেজের শিক্ষক-কর্মচারীরা একযোগে ক্লাস বর্জন করে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

  শিক্ষকদের তিন‘টি দাবি হলো-

    • মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ।

    • চিকিৎসা ভাতা বৃদ্ধি ।

    • ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নাজিরপুর উপজেলার গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার সকাল থেকে শ্রেণিকক্ষে না গিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও কোনো পাঠদান না পেয়ে কেউ কেউ বাড়ি ফিরে যায়।

মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে ঘোরাঘুরি ও খেলাধুলা করতে দেখা যায়। কিন্তু শ্রেণিকক্ষে কোনো শিক্ষক নেই। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীমা সুলতানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা এটা আমাদের শিক্ষকদের প্রাণের দাবি। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবো না। প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, শিক্ষকদের যৌক্তিক সকল দাবিতে আমার সমর্থন আছে।

কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুম নাহার বলেন, গতকালের মতো আজকেও আমাদের ক্লাস হয় নাই। এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক সবুজ আক্তার বলেন, আমাদের শিক্ষকরা দাবি আদায়ের আন্দোলনে গিয়ে হামলার শিকার হবে আর আমরা ক্লাস করাবো তা অসম্ভব। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

আরও পড়ুনঃ  মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ, জব্দ সরঞ্জাম

রবিউল ইসলাম রাজ, নাজিরপুর থেকে

Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

নাজিরপুরের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে

সময়: ১০:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫