
রাজধানীর কদমতলির রায়েরবাগ মাজার গলির সামনে ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় তাকওয়া সুমাইয়া নূর( ৮)নামে এক শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক অটো।
বুধবার (৬ মে) সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে সজনেরা
মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ৮ টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু সুমাইয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া মহল্লায়। তার বাবার নাম নুর আলম খান মাতা কান্তা বেগম । তাকওয়া স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ালিখা করতো।
মৃতা শিশুর মামি তানজিলা আকতার জানান, আমার ভাগ্নি সুমাইয়া আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সন্ধ্যার দিকে তার নানী মর্জিনা বেগমের সঙ্গে হাঁটতে যায় তখন তাকওয়া নানিকে বলে ললিপপ খাবে তখন পাশের দোকান থেকে ললিপপ কিনে নানীর হাত ধরে রাস্তায় হাঁটার সময় একটি বেপরোয়া গতিতে ব্যাটারি চালিত একটি অটো রিকশা ওকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সুমাইয়া। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানান।
মৃতা তাকওয়া তিন বোন সে ছিল দ্বিতীয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে স্থানীয় লোকজন ঘাতক চালক সহ আটো রিকশাটি আটক করেছে।
Reporter Name 





















