Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবিতে জেন্ডার ইকুইলিটি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৫৮ Time View

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবিতে এমপাওয়ার হার প্রকল্পের উদ্যোগে উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ সোমবার বেলা ১১টায় স্থানীয় উন্নয়ন সংস্থা বন্ধনের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় সভাটি বন্ধন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সমাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের সভাপতি খালেদা আক্তার বিজলি এবং সভা সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ললিতা রানী।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধনের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন , নির্বাহী পরিচালক এ টি এম রায়হানুল আলম, কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরী, উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, এমপাওয়ার হার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী, উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ নারী অধিকার কর্মী, স্থানীয় এনজিও প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে নারীর প্রতি বৈষম্য, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সেই লক্ষ্যে উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, কমিউনিটি সংলাপ এবং সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে জেন্ডার ইকুইটি ফোরামের কার্যক্রম জোরদার করা, নারী ও কিশোরীদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষায় স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এমপাওয়ার হার প্রকল্পটি এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় পরিচালিত নাগরিকতা সিইএফ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির কার্যক্রম বর্তমানে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠা।

Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

পাঁচবিবিতে জেন্ডার ইকুইলিটি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সময়: ১২:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬