Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১

  • Reporter Name
  • সময়: ১১:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৫ Time View

মোঃ সুলতান মাহমুদ,
স্টাফ রিপোর্টার

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল কাগজপত্র তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ, প্রিন্টার, পুলিশের বিভিন্ন পোশাক-সরঞ্জাম, ভুয়া পুলিশ পরিচয়পত্র, বিআরটিএর জাল সিলমোহরসহ বিপুল পরিমাণ আলামত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ) মোঃ হারিছুর রহমান ও সংগীয় অফিসার ও ফোর্সসহ গাজীপুর মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী মোঃ রুবেল খাঁ (২৮) কে আটক করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) গাজীপুর মহানগরে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডে একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী এলাকার বাসিন্দা মো. রুবেল খাঁ (২৮)কে গ্রেপ্তার করা হয়।

তল্লাশিতে তার ভাড়া বাসা থেকে একটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, চারটি কিবোর্ড, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত একটি মাস্টারকি, চারটি হেলমেট, একটি প্রেস মাইক্রোফোন, পুলিশের ভেস্ট, হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার, শোল্ডার লাইট, একটি ওয়াকিটকি সেট, নয়টি সিম, দুটি মেমোরি কার্ড, স্পেশাল ব্রাঞ্চের নামে দুটি ভুয়া আইডি কার্ড, ‘এসআই রুবেল খাঁ’ লেখা ১২টি ভিজিটিং কার্ড, ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, জাল কর পরিশোধ সনদ, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ভুয়া অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র এবং বিআরটিএর পাঁচটি জাল সিলমোহর উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইল সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এতে উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় তিনটিতে।

আরও পড়ুনঃ  নান্দাইলে থানার দায়েরকৃত মামলায় মাহফুজের নাম আসায় এলাকায় আলোচনা-সমালোচনা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রুবেল খাঁ সরকারি কর্মকর্তা না হয়েও পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে জাল কাগজপত্র ও বিআরটিএর নকল সিলমোহর ব্যবহার করে মোটরসাইকেলের ভুয়া কাগজ তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার রুবেল খাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১

সময়: ১১:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬