Dhaka ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফকিরহাটে মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পেল মেহেনাজ আক্তার সোহাগী

  • Reporter Name
  • সময়: ১০:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ Time View

আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট:

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেহেনাজ আক্তার সোহাগী। সে খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী।

জানা গেছে, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফকিরহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সোহাগীই একমাত্র শিক্ষার্থী হিসেবে এই সম্মানজনক ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছে।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মেহেনাজ আক্তার সোহাগীর পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন এবং মাতা ফাতেমা বেগম। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাজুয়া গ্রামে (পোস্ট অফিস: আফরা)।

সফলতার পেছনে কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে সোহাগী। সে জানায়, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। পড়াশোনার প্রতি তার আন্তরিকতা ও অধ্যবসায়ই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন,
“আমাদের প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি শুধু আমাদের মাদ্রাসার জন্যই নয়, পুরো এলাকার জন্যই একটি সম্মানের বিষয়। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এমন সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মেহেনাজ আক্তার সোহাগীর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন
Tag :
জনপ্রিয় নিউজ

৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

ফকিরহাটে মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পেল মেহেনাজ আক্তার সোহাগী

সময়: ১০:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট:

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেহেনাজ আক্তার সোহাগী। সে খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী।

জানা গেছে, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফকিরহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সোহাগীই একমাত্র শিক্ষার্থী হিসেবে এই সম্মানজনক ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছে।
তার এ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মেহেনাজ আক্তার সোহাগীর পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন এবং মাতা ফাতেমা বেগম। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাজুয়া গ্রামে (পোস্ট অফিস: আফরা)।

সফলতার পেছনে কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে সোহাগী। সে জানায়, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। পড়াশোনার প্রতি তার আন্তরিকতা ও অধ্যবসায়ই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

খানজাহানপুর মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন,
“আমাদের প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি শুধু আমাদের মাদ্রাসার জন্যই নয়, পুরো এলাকার জন্যই একটি সম্মানের বিষয়। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এমন সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মেহেনাজ আক্তার সোহাগীর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ  পণ্য পরিবহন ও রাজস্বে ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর