Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফল চাষ ও বারো মাস সংরক্ষণের আহ্বানে খুলনায় শুরু জেলা ফল মেলা-২০২৬

  • Reporter Name
  • সময়: ০৮:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬০ Time View

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় খুলনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) উপপরিচালকের কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খুলনা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সিন্ডিকেট সদস্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আব্দুস সামাদ; অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুবির কুমার বিশ্বাস; এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ তৌহিদীন ভূইয়া।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রগতিশীল কৃষক-কৃষাণী, ফলচাষি, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় খুলনার বিভিন্ন উপজেলা—ডুমুরিয়া, কয়রা, রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ, দিঘলিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা—এবং মেট্রো কৃষি অফিস লবণচরা ও দৌলতপুরের প্রতিনিধিরা অংশ নেন। মোট ১০টি স্টলে দেশীয় ও বিদেশী ফল প্রদর্শিত হচ্ছে, যেখানে আম, কাঁঠাল, জাম, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, আনারস, পেঁপে, কাউফল ও খেজুরসহ নানা জাতের ফল স্থান পেয়েছে।

মূল মঞ্চে “বছরব্যাপী ফল উৎপাদনে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ” বিষয়ে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে নূরুল হাই মোহাম্মদ আনাছ নিরাপদ ফল উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, দেশে বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০টি দেশীয় ও বিদেশী ফলের চাষ হচ্ছে এবং ফল উৎপাদন ও গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুনঃ  প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম ফল চাষে উৎসাহিত হবে এবং ফল সংরক্ষণ প্রযুক্তির প্রসার আরও বাড়বে। প্রথম দিনেই মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফল চাষ ও বারো মাস সংরক্ষণের আহ্বানে খুলনায় শুরু জেলা ফল মেলা-২০২৬

সময়: ০৮:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬