Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

সফরকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন। বিশেষ করে পশ্চিম বাঁশখালী এলাকায় পুনর্নির্মিত ১০০টি ঘর উপকারভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া সেখানে স্থানীয় জনগণের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় ও সমাবেশেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণ ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতিও চলছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতিও শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

এদিকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সফর সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর
Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

সময়: ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

সফরকালে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন। বিশেষ করে পশ্চিম বাঁশখালী এলাকায় পুনর্নির্মিত ১০০টি ঘর উপকারভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া সেখানে স্থানীয় জনগণের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় ও সমাবেশেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণ ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতিও চলছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতিও শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

এদিকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সফর সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমাকে পালটা জবাব অভিজিতের