Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“বার্ষিক পরীক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা”

  • Reporter Name
  • সময়: ০৭:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ Time View

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি

সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির কারণে ৪র্থ দিনের মতো বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের বেশির ভাগ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বছরের শেষ প্রান্তে এসে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ—পরীক্ষার এমন সংবেদনশীল সময়ে কর্মবিরতি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। অনেকেই শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানালেও তারা মনে করেন, পরীক্ষার আগে বা পরে আন্দোলন করা হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না।

ইতিমধ্যে সরকারি মাধ্যমিক শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চললেও শ্রেণিকক্ষগুলো প্রায় শিক্ষক ফাঁকা। শিক্ষকদের অনুপস্থিতিতেই প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের আয়াদের সহায়তায় অস্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষকদের কর্মবিরতি মাঝেও তাদের তত্ত্বাবধানে নিয়মিতভাবেই চলছে পরীক্ষার কার্যক্রম। এ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

কর্মবিরতিতে থাকা অধিকাংশ শিক্ষক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও এক নারী শিক্ষক বলেন,
“সরকার যদি আমাদের দাবিগুলো আগে থেকেই বিবেচনায় নিতো, তাহলে আজ সারা দেশে এমন পরিস্থিতি তৈরি হতো না।”

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার জানান,
“আমরা নিয়মিত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রাখছি। উপজেলায় মোট ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলমান রয়েছে।”

তিনি আরও বলেন,“অভিভাবকদের অনুরোধ করছি—শিক্ষার্থীদের পরীক্ষা থেকে দূরে রাখবেন না। ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া বা পরীক্ষায় পাশ করা নিয়ে কেউ সমস্যায় পড়বে না।”

সমাজের সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষকদের আন্দোলনের বিপরীতে শিক্ষার্থীদের যেন কোনোভাবেই ক্ষতির মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
শিক্ষাখাতকে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক টানাপড়েনের বাইরে রাখতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুনঃ  ঢাকার গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

“বার্ষিক পরীক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, বিপাকে শিক্ষার্থীরা”

সময়: ০৭:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি

সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির কারণে ৪র্থ দিনের মতো বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের বেশির ভাগ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বছরের শেষ প্রান্তে এসে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ—পরীক্ষার এমন সংবেদনশীল সময়ে কর্মবিরতি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। অনেকেই শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানালেও তারা মনে করেন, পরীক্ষার আগে বা পরে আন্দোলন করা হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না।

ইতিমধ্যে সরকারি মাধ্যমিক শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চললেও শ্রেণিকক্ষগুলো প্রায় শিক্ষক ফাঁকা। শিক্ষকদের অনুপস্থিতিতেই প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের আয়াদের সহায়তায় অস্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষকদের কর্মবিরতি মাঝেও তাদের তত্ত্বাবধানে নিয়মিতভাবেই চলছে পরীক্ষার কার্যক্রম। এ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

কর্মবিরতিতে থাকা অধিকাংশ শিক্ষক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও এক নারী শিক্ষক বলেন,
“সরকার যদি আমাদের দাবিগুলো আগে থেকেই বিবেচনায় নিতো, তাহলে আজ সারা দেশে এমন পরিস্থিতি তৈরি হতো না।”

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার জানান,
“আমরা নিয়মিত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রাখছি। উপজেলায় মোট ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলমান রয়েছে।”

তিনি আরও বলেন,“অভিভাবকদের অনুরোধ করছি—শিক্ষার্থীদের পরীক্ষা থেকে দূরে রাখবেন না। ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া বা পরীক্ষায় পাশ করা নিয়ে কেউ সমস্যায় পড়বে না।”

সমাজের সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষকদের আন্দোলনের বিপরীতে শিক্ষার্থীদের যেন কোনোভাবেই ক্ষতির মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
শিক্ষাখাতকে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক টানাপড়েনের বাইরে রাখতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট