Dhaka ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু। শাহবাগের একটি ম্যাস থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার। নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৮ Time View

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় ৫২টি পরিবারকে ১ বান করে টিন এবং ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. টি. এম. মাহাবুব রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী এবং জেলা বিএনপির সদস্য ডা. তোফাইল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ইবিতে অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স: থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

সময়: ০৯:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় ৫২টি পরিবারকে ১ বান করে টিন এবং ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. টি. এম. মাহাবুব রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী এবং জেলা বিএনপির সদস্য ডা. তোফাইল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন