Dhaka ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার বিদেশি বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন এবং নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নের অঙ্গীকার সাপাহারে ১৫ শিক্ষক, ১৩ পরীক্ষার্থী—সবাই ফেল, ৫টি মাদ্রাসায় ১জন করে পাস বগুড়ায় সিলগালা করা হোটেলেই চলছিল অনৈতিক কাজ, নারী-পুরুষসহ ২০ জন আটক! জামালপুর শহর পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি পালন করেন মেয়র প্রার্থী : সোহেল রানা খান ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন দীর্ঘ দুই দশকের পথচলায় সফল ব্যবসায়ী মোঃ ইন্তাজ শেখ পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ বৃদ্ধি ও সবুজ নগর গঠন কর্মসূচী পালিত এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিদেশি বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ০৩:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।

আরও পড়ুনঃ  পরিবারকে সময় দিতেই ৮ বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিনতা
Tag :
জনপ্রিয় নিউজ

‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

বিদেশি বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়: ০৩:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান