Dhaka ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত বিশ্বম্ভরপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ রথযাত্রা ঘিরে কচুয়ার সাচার বাজারে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বিশেষ অভিযান রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে রা বি তে সেমিনার  সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের অমাবস্যার জোয়ারে ফুলে উঠেছে নদী, বরিশালে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে টেকসই দারিদ্র বিমোচনে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১১৮ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:

ইসলামের দৃষ্টিতে যাকাত ও সদকার মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করেছে যাকাত ও সদাকাত ফাউন্ডেশন।সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর সুবহাগাজী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

এ বছর ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জন অসহায় ব্যক্তির মাঝে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় অটোরিকশা, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, ঘর নির্মাণ ও মেরামত, বিদেশগমন সহায়তা এবং ঋণ পরিশোধের জন্য অর্থ প্রদান করা হয়।অনুষ্ঠানে কাওসার আহমেদ ও নাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. জাবেদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবহাগাজী সমাজের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ইসলামী ব্যাংক লাকসাম শাখার সিনিয়র প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান, দ্য নিউ ন্যাশন পত্রিকার অ্যাসাইনমেন্ট এডিটর মো. আব্দুল অদুদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কৃষি উপসহকারী মো. ইকবাল হোসেন এবং ইঞ্জিনিয়ার দেলোয়ার সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক আলী আক্কাস, “স্বপ্নের বুড়িচং”-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, দুলাল হোসেন, তারা মিয়া, মামুন মিয়া, সোহেল, আমিনুর রহমান বাবু, কাসেদুল ইসলাম কুতুব, আবরার ফয়সাল, নাঈম, পিয়াস, জিতু, দিপু, রিফাত, রোহান, সায়মন, রাব্বি, আরমান, হাসিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুদ্দাসির সাকিব।সভাপতির বক্তব্যে ডা. জাবেদ আহমেদ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি যাকাতদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠিত ফান্ড গঠনের মাধ্যমে যাকাত প্রদান করলে দারিদ্র বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি দেশের সর্বত্র এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
Tag :
জনপ্রিয় নিউজ

সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত

বুড়িচংয়ে টেকসই দারিদ্র বিমোচনে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ

সময়: ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:

ইসলামের দৃষ্টিতে যাকাত ও সদকার মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করেছে যাকাত ও সদাকাত ফাউন্ডেশন।সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর সুবহাগাজী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

এ বছর ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জন অসহায় ব্যক্তির মাঝে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় অটোরিকশা, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, ঘর নির্মাণ ও মেরামত, বিদেশগমন সহায়তা এবং ঋণ পরিশোধের জন্য অর্থ প্রদান করা হয়।অনুষ্ঠানে কাওসার আহমেদ ও নাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. জাবেদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবহাগাজী সমাজের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ইসলামী ব্যাংক লাকসাম শাখার সিনিয়র প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান, দ্য নিউ ন্যাশন পত্রিকার অ্যাসাইনমেন্ট এডিটর মো. আব্দুল অদুদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কৃষি উপসহকারী মো. ইকবাল হোসেন এবং ইঞ্জিনিয়ার দেলোয়ার সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক আলী আক্কাস, “স্বপ্নের বুড়িচং”-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, দুলাল হোসেন, তারা মিয়া, মামুন মিয়া, সোহেল, আমিনুর রহমান বাবু, কাসেদুল ইসলাম কুতুব, আবরার ফয়সাল, নাঈম, পিয়াস, জিতু, দিপু, রিফাত, রোহান, সায়মন, রাব্বি, আরমান, হাসিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুদ্দাসির সাকিব।সভাপতির বক্তব্যে ডা. জাবেদ আহমেদ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি যাকাতদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠিত ফান্ড গঠনের মাধ্যমে যাকাত প্রদান করলে দারিদ্র বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি দেশের সর্বত্র এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন