Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা সরিষাবাড়ীতে ২৭৮.৩০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণকাজের শুভ উদ্বোধন হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে মধ্যরাতে অভিযান: অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও

  • Reporter Name
  • সময়: ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৬১ Time View

 

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়।

মধ্যরাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।

অভিযানে বুড়িচং থানা পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, “বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের উপর হামলায় অভিযুক্ত প্রধান আসামী মিরাজ সহযোগী সহ গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

বুড়িচংয়ে মধ্যরাতে অভিযান: অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও

সময়: ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

 

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়।

মধ্যরাতে বুড়িচং পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো না যায়।

অভিযানে বুড়িচং থানা পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, “বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর