Dhaka ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম রাজশাহী জেলায় ৭ দিনের বিশেষ অভিযান শুরু প্রথম দিনেই মাদকসহ গ্রেফতার ১২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ,পদ পেলেন নাসিরনগরের ৯ জন

  • Reporter Name
  • সময়: ০১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২৯০ Time View

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদকে প্রধান উপদেষ্টা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে জেলা বিএনপিতে নাসিরনগর উপজেলার মোট ৯ জন পদ পেয়েছেন। তারা হলেন- উপদেষ্টা ইব্রাহীম ভূঁইয়া রেনু, সহ সভাপতি এ্যাড কামারুজ্জামান মামুন, সহ সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. কিবরিয়া চৌধুরী পাবেল, সহ কোষাধক্ষ্য আমিরুল হোসেন চকদার, সম্মানীত সদস্য এম এ হান্নান, সম্মানীত সদস্য কে এম বশীর উদ্দিন তুহিন ও সম্মানীত সদস্য এ্যাড. আলী আজ্জম চৌধুরী।

উল্লেখ্য ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৮ জানুয়ারি দুইবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  স্পেনের জয়ে অভিনন্দন জানালেন শাকিব-অপু-বুবলী
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ,পদ পেলেন নাসিরনগরের ৯ জন

সময়: ০১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদকে প্রধান উপদেষ্টা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে জেলা বিএনপিতে নাসিরনগর উপজেলার মোট ৯ জন পদ পেয়েছেন। তারা হলেন- উপদেষ্টা ইব্রাহীম ভূঁইয়া রেনু, সহ সভাপতি এ্যাড কামারুজ্জামান মামুন, সহ সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. কিবরিয়া চৌধুরী পাবেল, সহ কোষাধক্ষ্য আমিরুল হোসেন চকদার, সম্মানীত সদস্য এম এ হান্নান, সম্মানীত সদস্য কে এম বশীর উদ্দিন তুহিন ও সম্মানীত সদস্য এ্যাড. আলী আজ্জম চৌধুরী।

উল্লেখ্য ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৮ জানুয়ারি দুইবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ