Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ভালুকা-গফরগাঁও সেতুর দাবিতে মানববন্ধন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।স্থানীয়রা জানান, স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমেনি। ভালুকা উপজেলার বিরুনীয়া বাজার এবং গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাট পার হতে মানুষ বাধ্য হয়ে নৌকা ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এই খেয়াঘাট পারাপার করেন, যা তাঁদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

স্থানীয়রা বলেন, নৌকা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায়ই সমস্যার মুখে পড়েন। এছাড়া অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে কৃষকরা তাদের পণ্য বাজারজাত করতে সমস্যায় পড়েন এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।মানববন্ধনের শেষে উপস্থিতরা বিরুনীয়া বাজার ও মুখী এলাকার শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাটে নবদিগন্ত সেতু নির্মাণের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

আরও পড়ুনঃ  নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

“ভালুকা-গফরগাঁও সেতুর দাবিতে মানববন্ধন”

সময়: ০৯:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সুতিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।স্থানীয়রা জানান, স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমেনি। ভালুকা উপজেলার বিরুনীয়া বাজার এবং গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাট পার হতে মানুষ বাধ্য হয়ে নৌকা ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ এই খেয়াঘাট পারাপার করেন, যা তাঁদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

স্থানীয়রা বলেন, নৌকা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায়ই সমস্যার মুখে পড়েন। এছাড়া অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে কৃষকরা তাদের পণ্য বাজারজাত করতে সমস্যায় পড়েন এবং শিক্ষার্থীরা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।মানববন্ধনের শেষে উপস্থিতরা বিরুনীয়া বাজার ও মুখী এলাকার শাহ মিসকিন নতুন বাজারের খেয়াঘাটে নবদিগন্ত সেতু নির্মাণের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

আরও পড়ুনঃ  হরমুজ খুললে আটকে থাকা বাংলাদেশি কার্গো দ্রুত ছাড়াতে ঢাকার আহ্বান