Dhaka ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতির বাইরে থেকেও আলোচনার শীর্ষে দানবীর মোঃ জাকির হোসেন—উপজেলায় নতুন মুখের প্রত্যাশা নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ চন্দনাইশ থানায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার খোকসায় প্রকাশ্যে এক যুবককে গুলি ও অপর এক রংমিস্ত্রীকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা দৌলতপুরে এক দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ, হামলায় কথিত পীর নিহত মণিরামপুরে শ্যালিকা ধর্ষণের মামলায় গ্রেফতার হয়নি লম্পট ডাক্তার রাফসান জানি,সাংবাদিকদের ক্ষোভ ঘোড়াঘাটে মাইক্রোবাস–মিনি ট্রাক সংঘর্ষে ২ জন নিহত চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির অভিযোগ, কৃষকদের ক্ষোভ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ময়মনসিংহে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা”

  • Reporter Name
  • সময়: ০৬:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া। অভিযানে নগরীর চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকার বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বাজারজাত, অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথক মামলায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতির বাইরে থেকেও আলোচনার শীর্ষে দানবীর মোঃ জাকির হোসেন—উপজেলায় নতুন মুখের প্রত্যাশা

“ময়মনসিংহে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা”

সময়: ০৬:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া। অভিযানে নগরীর চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকার বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বাজারজাত, অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথক মামলায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ড: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের