Dhaka ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চসিকে ভেন্ডর ছাড়া বর্জ্য সংগ্রহ, নগরবাসীকে সতর্কবার্তা ( প্রেস রিলিজ )

প্রিয় চট্টগ্রামবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

মেয়র মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।

কিন্তু সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উক্ত বিষয়ে অবহিত করার অনুরোধ জানান মেয়র মহোদয়। এছাড়া, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে (মোবাইল নং- 01811-803666) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং- +880 1894-883020, +880 1819-958860, +880 1743-9014800) মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ জানান মেয়র মহোদয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

অনুরোধক্রমে,
মোহাম্মদ আশরাফুল আমিন
সচিব
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

আরও পড়ুনঃ  বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে
Tag :
জনপ্রিয় নিউজ

দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই

চসিকে ভেন্ডর ছাড়া বর্জ্য সংগ্রহ, নগরবাসীকে সতর্কবার্তা ( প্রেস রিলিজ )

সময়: ১১:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

প্রিয় চট্টগ্রামবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

মেয়র মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।

কিন্তু সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উক্ত বিষয়ে অবহিত করার অনুরোধ জানান মেয়র মহোদয়। এছাড়া, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে (মোবাইল নং- 01811-803666) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং- +880 1894-883020, +880 1819-958860, +880 1743-9014800) মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ জানান মেয়র মহোদয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

অনুরোধক্রমে,
মোহাম্মদ আশরাফুল আমিন
সচিব
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

আরও পড়ুনঃ  বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে