Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
ব্রাহ্মণপাড়ায় তাহেরিয়া বখশীয়া দরবার শরীফের ৩৮ তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত পঞ্চগড়-২ আসনে আটজনের মধ্যে জামানত হারালেন ৬ জন পদ প্রার্থী রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক ডিবিপুলিশ এক নজরে জনাব সাঈদ আল নোমান  চট্টগ্রাম-১১-এ ধানের শীষের বিজয় ঘিরে তৃণমূলের শক্ত অবস্থান,দোয়া মাহফিল শেষে বিএনপি নেতাদের ফুলেল সংবর্ধনা,ঐক্যের বার্তা তেতুলিয়ায় মোটরসাইকেল ধাক্কায় একজন পথচারীর মৃত্যু আরোহী আশাংখাজনক দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ Time View

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক বাসচালককে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি মো. সামসুর রহমান (৩৫)। তিনি উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ শীলেরছড়া এলাকার মৃত কামাল আহম্মেদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে বাসের ইঞ্জিন কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।”

তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, “রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ও মাদক পাচার প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। **

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

ব্রাহ্মণপাড়ায় তাহেরিয়া বখশীয়া দরবার শরীফের ৩৮ তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত

মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

Update Time : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬