Dhaka ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়-২ আসনে আটজনের মধ্যে জামানত হারালেন ৬ জন পদ প্রার্থী

  • Reporter Name
  • সময়: ০৫:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ জাসদের প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে অংশগ্রহণকারী ভোটারদের মোট ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট পেতে হয়।দেখা যায়, হিসাবে পঞ্চগড়-২ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৯ হাজার ৩৯৪টি ভোট। এতে করে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্ধারিত ভোটে কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কামরুল হাসান প্রধান (হাতপাখা প্রতীক), তিনি পেয়েছেন ৪ হাজার ৩৯১ ভোট; জাতীয় পার্টি মনোনীত মো. লুৎফর রহমান রিপন (লাঙ্গল প্রতীক), পেয়েছেন ২ হাজার ১৫২ ভোট; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আশরাফুল আলম (কাস্তে প্রতীক), পেয়েছেন ৯৩৫ ভোট; বাংলাদেশ জাসদ মনোনীত মো. এমরান আল আমিন (মোটরগাড়ি প্রতীক), পেয়েছেন ৯৫৩ ভোট; বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত মো. দেলোয়ার হোসেন (একতারা প্রতীক), পেয়েছেন ১ হাজার ৩৫২ ভোট; এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া প্রতীক), পেয়েছেন ১ হাজার ৮৫৪ ভোট।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পঞ্চগড়-২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-২ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

উল্লেখ্য, পঞ্চগড়-২ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন। মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ১৫ হাজার ১৪৯টি। বাতিল হয়েছে ৭ হাজার ১৫৮টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩০৭, যা মোট ভোটারের ৭৭ দশমিক ১৯ শতাংশ।

Tag :
জনপ্রিয় নিউজ

আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ

পঞ্চগড়-২ আসনে আটজনের মধ্যে জামানত হারালেন ৬ জন পদ প্রার্থী

সময়: ০৫:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ জাসদের প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে অংশগ্রহণকারী ভোটারদের মোট ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট পেতে হয়।দেখা যায়, হিসাবে পঞ্চগড়-২ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৯ হাজার ৩৯৪টি ভোট। এতে করে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন নির্ধারিত ভোটে কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কামরুল হাসান প্রধান (হাতপাখা প্রতীক), তিনি পেয়েছেন ৪ হাজার ৩৯১ ভোট; জাতীয় পার্টি মনোনীত মো. লুৎফর রহমান রিপন (লাঙ্গল প্রতীক), পেয়েছেন ২ হাজার ১৫২ ভোট; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আশরাফুল আলম (কাস্তে প্রতীক), পেয়েছেন ৯৩৫ ভোট; বাংলাদেশ জাসদ মনোনীত মো. এমরান আল আমিন (মোটরগাড়ি প্রতীক), পেয়েছেন ৯৫৩ ভোট; বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত মো. দেলোয়ার হোসেন (একতারা প্রতীক), পেয়েছেন ১ হাজার ৩৫২ ভোট; এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া প্রতীক), পেয়েছেন ১ হাজার ৮৫৪ ভোট।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পঞ্চগড়-২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-২ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম