Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‎সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব আদমদীঘিতে ৭৫ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, স্বস্তি ফিরছে স্থানীয়দের যাতায়াতে!! লালমনিরহাটে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক পুলিশ বোয়ালমারীতে ২০ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাদকসহ সাত মামলার আসামী হাফিজ আটক

  • Reporter Name
  • সময়: ১০:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

আহসান হাবিব , তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে হাফিজ উদ্দীন নামের সাত মামলার চিহ্নিত আসামী। শনিবার ( ১৮ এপ্রিল) উপজেলার তিরনইহাট এলাকা হতে তাকে আটক করা হয়। সে হাকিমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিরনইহাট বাজারস্থ শাহাজাহানের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে জেনে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে এসআই রবিউল আলম, বিধান চন্দ্র রায়, এএস আই সোহেল রানা ও তুহিন খান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায়। এ সময় বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা পাওয়া যায়। হাফিজ অত্র অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাত মামলার আসামী।

পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসহ হাফিজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়। পরে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

‎সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব

মাদকসহ সাত মামলার আসামী হাফিজ আটক

সময়: ১০:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আহসান হাবিব , তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে হাফিজ উদ্দীন নামের সাত মামলার চিহ্নিত আসামী। শনিবার ( ১৮ এপ্রিল) উপজেলার তিরনইহাট এলাকা হতে তাকে আটক করা হয়। সে হাকিমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিরনইহাট বাজারস্থ শাহাজাহানের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে জেনে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে এসআই রবিউল আলম, বিধান চন্দ্র রায়, এএস আই সোহেল রানা ও তুহিন খান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায়। এ সময় বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা পাওয়া যায়। হাফিজ অত্র অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাত মামলার আসামী।

পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসহ হাফিজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়। পরে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন