Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ: কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক বিজয়নগরে ডিলারকে মারধর করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, ৯৯৯-এ কল পেয়ে আহতকে উদ্ধার মধ্যনগরে অসহায় পরিবারের ওপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ Time View

মো ইপাজ খাঁ ,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,

হবিগঞ্জে মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া আক্তার তনুকে (১৫) উদ্ধার করা হয়েছে।সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ধর্মঘর ইউপির দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে অন্ধকার ঘরে আটকে রেখে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সামিয়ার বাবা (ডায়রি নং: ৮০)। পরে পরিবারের সদস্যরা ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি এলাকার সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করেন। বর্তমানে তিনি মানসিক আঘাত নিয়ে পরিবারের কাছে রয়েছেন।

ভুক্তভোগী সামিয়া জানান,“ওরা আমাকে অন্ধকারে বন্দি করে রাখে। নির্যাতন করেছে। আমি বারবার বাবা-মাকে খুঁজেছি। মনে হয়েছিল, আর বাঁচতে পারবো না।”

সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন,
“আমার স্কুল–পড়ুয়া মেয়েকে যেভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে—আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন,“এলাকায় অপহরণ, ইভটিজিংসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এসব বন্ধে অভিযান চালানো জরুরি।”
অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারকে উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করেছি। এখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

আরও পড়ুনঃ  নরসিংদীতে ক্লু-লেস সারোয়ার হোসেন হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার, লুণ্ঠিত বিভাটেক উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

সময়: ০৭:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫