Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

  • Reporter Name
  • সময়: ১২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সচেতন জনগণ আর কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় ফেরার সুযোগ দেবে না।

বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তাঁর দাবি, এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দেশপ্রেমকে বিগত সরকারের প্রধান কোনোভাবেই মেনে নিতে পারেননি। মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণেই শহীদ জিয়ার উত্তরসূরিদের রাজনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করার পরিকল্পিত চেষ্টা চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে তাঁর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিবারকে ধ্বংস করতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, জনরোষের মুখে অগণতান্ত্রিক শক্তির পতন অনিবার্য। তাঁর ভাষায়, জনগণের ধাওয়া খেয়ে সেই শক্তি এখন পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ  এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, শূন্য পাস ৩১২টিতে
Tag :
জনপ্রিয় নিউজ

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

সময়: ১২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সচেতন জনগণ আর কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় ফেরার সুযোগ দেবে না।

বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তাঁর দাবি, এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দেশপ্রেমকে বিগত সরকারের প্রধান কোনোভাবেই মেনে নিতে পারেননি। মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণেই শহীদ জিয়ার উত্তরসূরিদের রাজনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করার পরিকল্পিত চেষ্টা চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে তাঁর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্দিষ্ট পরিবারকে ধ্বংস করতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেননি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, জনরোষের মুখে অগণতান্ত্রিক শক্তির পতন অনিবার্য। তাঁর ভাষায়, জনগণের ধাওয়া খেয়ে সেই শক্তি এখন পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ  বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন