Dhaka ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ তাজমীন হত্যা মামলায় অভিযুক্ত সুমনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গলে মিলল স্কুলছাত্রীর আইফোন চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক করাগারে

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৫৭ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে করাগারে পাঠিয়েছে আদালত। রোববার রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মোঃ রফিকুল ইসলামের আদালতে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। আব্দুর রউফ সরকার লালমনিরহাট জেলা কাকিনার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ।

মামলার (নম্বর-১৩৪৭/২৪) বাদি রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবুর দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, আব্দুর রউফ সরকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি থাকাকালিন ৭ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন, একই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছ রাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার। তারা দু’জনের নাম স্বাক্ষরে রংপুর প্রেসক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের জন্য ১,০ ৩,৫১,৩৫২ টাকা (অংশিক) নির্মাণ ব্যয়ের হিসাব প্রেসক্লাবের পরবর্তী কিমিটির নিকট দাখিল করেন।

সেই কমিটির প্রেসক্লাবের সভাপতি ছিলেন যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী। এই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্মাণ ব্যয় সংক্রান্ত হিসাব অভ্যন্তরীন ৩ দফা অডিট করা হয়, পরে তা আরও অধিকতর অডিট করা হয় জেলা সমবায় ও বিভাগীয় অডিট এণ্ড একাউন্টস অফিস কর্তৃক। এতে দেখা যায় উক্ত টাকার মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার দু’জনেই ওই নির্মাণ ব্যয়ের ১,০ ৩,৫১,৩৫২ মধ্যে ২৮ লাখ ২০হাজার ৫১৩ টাকা আত্মসাত করেন।

এই মামলাটি রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে রংপুর পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ কবীর জেলা সমবায় অফিসের দুই অডিট কর্মকর্তা ও বিভাগীয় অডিট এণ্ড একাউন্টস অফিস এর দুই তদন্ত কর্মকর্তাসহ ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে আসামি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে আদালতে ৩০ আগষ্ট ২০২৫ তারিখ চার্জশীট দাখিল করেন।

আরও পড়ুনঃ  মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আদালত আসামি পক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতে উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে বিচারক আসামি রউফ সরকারের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। আপর আসামি রফিকুল ইসলাম সরকার শারিরিকভাবে অক্ষম হওয়ায় তিনি আদালতে হাজির হতে পারেনি বলে আদালতে জানানো হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

বাদি পক্ষের আইনজীবী মিন্নাৎ খানম মুক্তা বলেন, পিবিআই তদন্তে আদালতে আসামিদের বিরুদ্ধে টাকা আত্মাসাতের প্রমাণ পেয়েছে। মামলার আইও আদালতে চার্জশীট দাখিল করেছে। আদালতে সব কিছু উপাস্থাপন করা হয়েছে। আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর যথাযথ নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তর বাংলা কলেজের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম নন্তু বলেন, আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। এখন কমিটির সভা ডেকে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দুর্নীতির করে টাকা আত্মসাতের জন্য কাউকে কোন ছাড় দিব না।

Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক করাগারে

সময়: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে করাগারে পাঠিয়েছে আদালত। রোববার রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মোঃ রফিকুল ইসলামের আদালতে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। আব্দুর রউফ সরকার লালমনিরহাট জেলা কাকিনার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ।

মামলার (নম্বর-১৩৪৭/২৪) বাদি রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবুর দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, আব্দুর রউফ সরকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি থাকাকালিন ৭ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন, একই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছ রাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার। তারা দু’জনের নাম স্বাক্ষরে রংপুর প্রেসক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের জন্য ১,০ ৩,৫১,৩৫২ টাকা (অংশিক) নির্মাণ ব্যয়ের হিসাব প্রেসক্লাবের পরবর্তী কিমিটির নিকট দাখিল করেন।

সেই কমিটির প্রেসক্লাবের সভাপতি ছিলেন যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী। এই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্মাণ ব্যয় সংক্রান্ত হিসাব অভ্যন্তরীন ৩ দফা অডিট করা হয়, পরে তা আরও অধিকতর অডিট করা হয় জেলা সমবায় ও বিভাগীয় অডিট এণ্ড একাউন্টস অফিস কর্তৃক। এতে দেখা যায় উক্ত টাকার মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার দু’জনেই ওই নির্মাণ ব্যয়ের ১,০ ৩,৫১,৩৫২ মধ্যে ২৮ লাখ ২০হাজার ৫১৩ টাকা আত্মসাত করেন।

এই মামলাটি রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে রংপুর পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজ কবীর জেলা সমবায় অফিসের দুই অডিট কর্মকর্তা ও বিভাগীয় অডিট এণ্ড একাউন্টস অফিস এর দুই তদন্ত কর্মকর্তাসহ ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে আসামি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে আদালতে ৩০ আগষ্ট ২০২৫ তারিখ চার্জশীট দাখিল করেন।

আরও পড়ুনঃ  পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বর ব্যবহার করে দলিল রেজিস্ট্রির অভিযোগ আবেদুলের বিরুদ্ধে