
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি: সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী হিসেবে পরিচিত এডভোকেট দীপেন দেওয়ান। সোমবার বিকেলে কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে কাপ্তাই জেটিঘাট এলাকায় এক নির্বাচনী সভার মাধ্যমে তাঁর প্রচারণার সূচনা হয়।
২৪ নভেম্বর বিকেল তিনটায় ধর্মীয় বাণী পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতা-কর্মী এবং সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী বাবর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
বক্তারা বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এডভোকেট দীপেন দেওয়ানই উপযুক্ত প্রার্থী। তারা তৃণমূল নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় হয়ে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 
























