
সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
সারা দেশের ন্যায় রাজশাহীতেও অনাড়ম্বন পরিবেশে উদযাপিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে তিনটায় সাগরপাড়া বটতলার মোড়ে একত্রিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল উপচে পড়া। রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমবেত হয় দলীয় নেতারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান লিটন। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তার এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।
সিহাবুল আলম সম্রাট 












