Dhaka ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১ ব্যাচের ফোকাসিয়ান মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি)ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৭১ ব্যাচে চান্স পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ফোকাস কোচিং সেন্টারের উদ্যোগে এক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট)সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোকাস কোচিংয়ের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে নবীন ভর্তি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভর্তি যুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার আনন্দঘন অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। আয়োজকরা নবীনদের আগামীর পথচলায় সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

এ সময় ফোকাসের সাবেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ফোকাস কোচিংয়ের সহযোগিতায় ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। এ অর্জনের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আমার বাবা-মা, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ফোকাস কোচিংকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের দিকনির্দেশনা, পরিশ্রম ও সহযোগিতা আমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও ফোকাস শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নিরলস ভূমিকা পালন করবে।”

আরেক সাবেক শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, “আমার পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু ফোকাস কোচিং-এ ভর্তি হওয়ার পর পড়াশোনার প্রতি আগ্রহ ও গাইডলাইন পেয়েছি। এর ফলেই আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এ অর্জনের জন্য আমি মহান আল্লাহ, আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং ফোকাস কোচিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে ফোকাস কোচিং রাজশাহীর কো-চেয়ারম্যান মুজাহিদ ফয়সাল বলেন, “ফোকাস থেকে যারা ভর্তি যুদ্ধে অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। একসময় আমাদের কোচিংকে নানা ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু আজকের এ সাফল্য প্রমাণ করে শিক্ষার্থীদের পরিশ্রম ও দৃঢ় মনোবল সব বাঁধাকে জয় করতে পারে। আগামীর পথচলায়ও তাদের সফলতা কামনা করছি।”

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

অনুষ্ঠানে ফোকাসের সহযোগিতায় রাবিতে ভর্তি হওয়া প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১ ব্যাচের ফোকাসিয়ান মিলনমেলা অনুষ্ঠিত

সময়: ০৯:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি)ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৭১ ব্যাচে চান্স পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ফোকাস কোচিং সেন্টারের উদ্যোগে এক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট)সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোকাস কোচিংয়ের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে নবীন ভর্তি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভর্তি যুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার আনন্দঘন অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। আয়োজকরা নবীনদের আগামীর পথচলায় সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

এ সময় ফোকাসের সাবেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ফোকাস কোচিংয়ের সহযোগিতায় ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। এ অর্জনের জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আমার বাবা-মা, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ফোকাস কোচিংকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের দিকনির্দেশনা, পরিশ্রম ও সহযোগিতা আমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও ফোকাস শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নিরলস ভূমিকা পালন করবে।”

আরেক সাবেক শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, “আমার পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু ফোকাস কোচিং-এ ভর্তি হওয়ার পর পড়াশোনার প্রতি আগ্রহ ও গাইডলাইন পেয়েছি। এর ফলেই আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এ অর্জনের জন্য আমি মহান আল্লাহ, আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং ফোকাস কোচিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে ফোকাস কোচিং রাজশাহীর কো-চেয়ারম্যান মুজাহিদ ফয়সাল বলেন, “ফোকাস থেকে যারা ভর্তি যুদ্ধে অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। একসময় আমাদের কোচিংকে নানা ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু আজকের এ সাফল্য প্রমাণ করে শিক্ষার্থীদের পরিশ্রম ও দৃঢ় মনোবল সব বাঁধাকে জয় করতে পারে। আগামীর পথচলায়ও তাদের সফলতা কামনা করছি।”

আরও পড়ুনঃ  রাজপথ থেকে কারাগার, আবারও মানুষের পাশে দাঁড়াতে চান জাহাঙ্গীর আলম পিন্টু